ওসিকে ‘উলঙ্গ’ করার হুমকির ঘটনায় মহেশখালী পৌর বিএনপি আহ্বায়কের পদ স্থগিত
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে ‘উলঙ্গ করে’ এলাকা থেকে বের করে দেওয়ার হুমকির পর পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কার্যকলাপ ও অশোভন বক্তব্যের কারণে আকতার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
গত বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দীঘিরপাড়ে আয়োজিত এক স্মরণসভায় আকতার হোসেন ওসি মনজুরুল হককে উদ্দেশ করে বলেন,
“ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। উলঙ্গ করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।”
বক্তব্যে তিনি ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য এবং স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন।
তিনি অভিযোগ করেন, থানার ওসির চেম্বার এখন “এক ধরনের দোকান” হয়ে গেছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয় এবং যে বেশি টাকা দেয়, তার মামলা আগে গ্রহণ করা হয়।
তিনি আরও হুঁশিয়ারি দেন—ওসিকে মহেশখালী থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেন।
ডেইলি স্টারকে আকতার হোসেন জানান, ৫ আগস্ট মহেশখালীতে বিএনপি নেতা শফিউল আলম শফি হত্যাকাণ্ডে পুলিশের ব্যর্থতা ও মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষোভ থেকে ওই বক্তব্য দিয়েছেন।
তিনি স্বীকার করেন, শব্দচয়ন ভুল হয়েছে এবং এজন্য তিনি দুঃখিত।
চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগ দেওয়া ওসি মনজুরুল হক বলেন, তিনি এখনো বক্তব্যের ভিডিও দেখেননি বা শোনেননি। মামলাবাণিজ্য ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “এসব সত্য নয়।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
সূত্র:
বিএনপির অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তি
মহেশখালী স্মরণসভায় আকতার হোসেনের বক্তব্য
ওসি মনজুরুল হকের প্রতিক্রিয়া
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |