বিশেষ প্রতিবেদক: BDS Bulbul
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই দিনে বিএনপির ১৪ ইউনিয়ন সম্মেলনের কারণে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) ও বুধবার (১৩ আগস্ট) দিনব্যাপী এসব সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ আগস্ট):
ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
দায়েমছাতি উচ্চ বিদ্যালয় (হেসাখাল ইউনিয়ন)
বাঙ্গড্ডা ফাজিল মাদরাসা
মঙ্গলবার (১২ আগস্ট):
ভোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজ (আদ্রা দক্ষিণ ইউনিয়ন)
ভোলাইন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
বটতলী এম এ মতিন উচ্চ বিদ্যালয় (বটতলী ইউনিয়ন)
বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় (বক্সগঞ্জ ইউনিয়ন)
বক্সগঞ্জ আলিম মাদরাসা
বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় (জোড্ডা পূর্ব ইউনিয়ন)
জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়
জোড্ডা বাজার সিদ্দিকীয়া আলিম মাদরাসা
দুয়ারিয়া জামিউল উলূম কওমী মাদরাসা (জোড্ডা পশ্চিম ইউনিয়ন)
পূর্বঘোষণা ছাড়াই শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে স্কুলে এসে মাঠে সম্মেলনের মঞ্চ, মাইক এবং শত শত নেতাকর্মী দেখে হতবাক হয়ে যায়। কিছু প্রতিষ্ঠানে প্রথমে পাঠদান চালু থাকলেও মাইকের উচ্চ শব্দ ও ভিড়ের কারণে শেষ পর্যন্ত ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়।
বাঙ্গড্ডা ফাজিল মাদরাসার আলিম শ্রেণির এক শিক্ষার্থী বলেন—
"ক্লাস শুরুর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে স্লোগান শুরু করেন। পরে শিক্ষকরা ছুটি দেন। রাজনৈতিক অনুষ্ঠান ছুটির পরে বা খালি মাঠে হতে পারতো।"
জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ জানান—
"মাইকের শব্দ ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পাঠদান বন্ধ রাখা হয়েছে।"
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন—
"এভাবে সম্মেলন আয়োজন দলীয় গঠনতন্ত্র বিরোধী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাজনৈতিক কার্যক্রম করার বিধান নেই। যারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন নেতাদের জানাব।"
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার বলেন—
"এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিএনপি নাঙ্গলকোটের ১৬ ইউনিয়নের মধ্যে ১৪ ইউনিয়নের সম্মেলন ১২ ও ১৩ আগস্ট করার ঘোষণা দেয়। প্রথম দিন ৭টি এবং দ্বিতীয় দিন ৭টি ইউনিয়নের সম্মেলন হয়। এর মধ্যে ৪টি ইউনিয়নের অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হলেও, বাকি ১০টির অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে হওয়ায় মোট ১৫টি প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হয়।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |