আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, "শেখ হাসিনা তার বক্তব্য নিজ দায়িত্বে দিয়েছেন, এর সঙ্গে ভারতের অবস্থানকে গুলিয়ে ফেলা উচিত হবে না।" তিনি আরও বলেন, "ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়।"
এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচনা করা হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |