বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন: মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন
জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামীকাল থেকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৫ আগস্ট, মঙ্গলবার তিনি জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করা হবে।" তিনি আরো বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসব, শান্তি-শৃঙ্খলা, ভোটার উপস্থিতি এবং সৌহার্দ্য-আন্তরিকতা—এই সব দিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে জন্য সব ধরনের আয়োজন আগামীকাল থেকেই শুরু করা হবে।
ড. ইউনূস বলেন, "আমরা সবাই মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সবার জন্য একটি উৎসব হয়ে ওঠে।"
তিনি আরো জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হবে, যাতে নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার ভাষণে নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা নির্বাচনের সকল প্রস্তুতি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে এবং দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে।
সূত্র:
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |