তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: ব্যারিস্টার মীর হেলাল
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
৩ আগস্ট ২০২৫
সূত্র: বিএনপি হাটহাজারী জনসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন,
“তারেক রহমান এমন এক আদর্শিক নেতা, যার চিন্তা-চেতনায় কেবলই বাংলাদেশ ও তার জনগণ। অপপ্রচারকারীদের মধ্যে সেই নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলার সক্ষমতা নেই।”
শনিবার হাটহাজারীর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মীর হেলাল বলেন,
“বিশেষ একটি গোষ্ঠী নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, তা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।”
সমাবেশে বক্তব্যের শেষে তিনি ফতেপুর, চিকনদণ্ডী ইউনিয়ন এবং চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম ও নবায়ন ফরম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
তিনি বলেন,
“এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে ইউনিটভিত্তিক সংগঠনগুলো আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে। দলের ভীত মজবুত করতে হবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে।”
প্রধান বক্তা: নুর মোহাম্মদ – আহ্বায়ক, হাটহাজারী উপজেলা বিএনপি
সভাপতি: সাইফুল আলম – সভাপতি, ফতেপুর ইউনিয়ন বিএনপি
অন্যরা:
ড. আল ফোরকান
জাকের হোসেন
মোহাম্মদ সেলিম চেয়ারম্যান
গিয়াস উদ্দিন চেয়ারম্যান
আইয়ুব খান
অহিদুল আলম
আবদুস শুক্কুর মেম্বার
সাখাওয়াত হোসেন শিমুল
আকবর আলী
মনিরুল আলম জনি
লায়লা বেগম
ফখরুল হাসান
আনোয়ার হোসেন উজ্জ্বল
এবং আরও অনেকে
সঞ্চালনায় ছিলেন:
মো. শহীদুল্লাহ মিন্টু, ইশা শফি ও শাহজাহান চৌধুরী মঞ্জু
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |