ঢাকা, ১৭ জুলাই ২০২৫ — ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং এর আওতাধীন প্রকল্পে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়মতো অফিসে উপস্থিত না হওয়া ও অনুমতি ছাড়া অফিস ত্যাগ করার ঘটনায় কঠোর বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে আসার পর বুধবার (১৬ জুলাই) এক অফিস আদেশ জারি করা হয়। এতে কর্মস্থলে সময়মতো উপস্থিত না হওয়াকে "সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮"-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
সকাল ৯টার মধ্যে সকলকে অফিসে উপস্থিত থাকতে হবে
বিনা অনুমতিতে অফিস ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে
প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ করতে হবে
খাতা পরীক্ষার দায়িত্ব থাকবে শাখা প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এ নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে,
“নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে দপ্তরের অভ্যন্তরীণ নজরদারি আরও বাড়ানো হবে, এবং নিয়ম ভাঙলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এই পদক্ষেপের মাধ্যমে ডিএমটিসিএল কর্মনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |