📅 প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫
✍️ লেখক:বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকট মোকাবেলায় ৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
বৈঠকে ড. ইউনূস বলেন,
“যেখানে শিক্ষক নেই, সেখানে উন্নত ভবন দিয়ে কিছু হবে না। দ্রুত যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ দিন। প্রয়োজনে ক্যাটাগরি ভিত্তিক প্রক্রিয়া করুন—অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।”
তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন,
“আমরা মূল্যায়নের মাধ্যমে র্যাংকিং করছি। দেখা গেছে, যেখানে প্রধান শিক্ষক দক্ষ ও নেতৃত্ব দিতে পারেন, সেখানে শিক্ষার মান ভালো। কিন্তু দেশে এখনও প্রায় ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য।”
তিনি জানান, অবকাঠামো উন্নয়ন হলেও মানসম্মত শিক্ষার ঘাটতি এখনও স্পষ্ট।
বৈঠকে শিক্ষক বদলির অনিয়ম তুলে ধরে একটি নিরপেক্ষ, সুস্পষ্ট নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
“তদবিরে নয়, নিয়মে বদলি হবে। কার কখন বদলির সুযোগ থাকবে, সেটি নীতিমালায় লিখে দিতে হবে,”—বলেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন,
“স্কুল নির্মাণ কমিটিতে একজন নারী স্থপতি বাধ্যতামূলক করুন। মেয়েদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, ওয়াশরুম, নিরাপত্তা—সবকিছু নিশ্চিত করতে হবে।”
ড. ইউনূস জানিয়েছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর করার উদ্যোগ নিতে হবে।
এটি শিক্ষার গুণগত মান বাড়াতে সহায়ক হবে বলেও তিনি মত দেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |