ঢাকা | ১৪ জুলাই ২০২৫
মানি লন্ডারিং ও চেক ডিজঅনার মামলায় উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক–এর চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দুপুর ১টার দিকে তাকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
সিআইডি জানায়, খায়রুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় ৫০–৬০টি চেক ডিজঅনারের মামলা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মানি লন্ডারিং–এর অভিযোগে ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তদন্ত চালাচ্ছিল।
২০২৪ সালের ১৭ অক্টোবর, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে বলা হয়,
“প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. খায়রুল বাশার ও তার সহযোগীরা বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণা করে এক হাজারের বেশি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।”
শিক্ষার্থীরা তখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বহু বছর ধরে শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছিল। কিন্তু গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ বেড়েই চলেছে—বিশেষ করে টাকা নেওয়ার পরও ভিসা না করানো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত না করা ইত্যাদি।
গ্রেপ্তার হওয়া খায়রুল বাশার ছিলেন প্রতিষ্ঠানের মূল পরিচালক ও মুখপাত্র।
সিআইডি সূত্রে জানা গেছে, এই মামলার আওতায় খায়রুল বাশারের আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট ও বিদেশে সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। মামলাটি এখন অর্থ পাচার আইনের আওতায় তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |