নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন
ঢাকা, ১২ জুলাই ২০২৫ — রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন।
তিনি বলেন, “বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত চলছে।”
বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, “দুর্বৃত্তরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কারা এ কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর আশপাশে থাকা পথচারী ও বাসযাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ শব্দে যে যেদিকে পারেন দৌঁড়ে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতা কম হলেও জনমনে আতঙ্ক তৈরি হয়।
ঘটনার পর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটায় বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা নির্ধারণে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |