ঢাকা | ৫ জুলাই ২০২৫:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন,
“জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে খুলতে দেওয়া হবে না।
ইসলামি শরিয়াহ ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের পরিপন্থী।”
শনিবার রাজধানীর বারিধারায় হেফাজতের আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
আল্লামা বাবুনগরী বলেন,
“জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অতীতে বিভিন্ন দেশে ইসলামী আইন, পারিবারিক কাঠামো ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করা হয়েছে।
বাংলাদেশেও একই চেষ্টা করা হচ্ছে, যা মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে।”
তিনি আরো বলেন,
“বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের সামাজিক ও পারিবারিক কাঠামো ইসলামী নীতির ওপর গঠিত।
আমাদের সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি রক্ষায় আমরা কোনো আপোষ করবো না।”
আল্লামা বাবুনগরী বলেন,
“আল্লাহ মানুষকে নারী ও পুরুষ করে সৃষ্টি করেছেন।
ইসলাম শুধু বৈধ বিবাহের পথ নির্ধারণ করেছে।
নারী-নারী বা পুরুষ-পুরুষ সম্পর্কের নামে সমকামিতা প্রকৃতির বিকৃতি।
এসব চিন্তা পারিবারিক অবক্ষয় ও নৈতিক ধ্বংস ডেকে আনে।”
অনুষ্ঠানে জমিয়তুল উলামা বাংলাদেশ ও হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বলেন,
“বাংলাদেশের তৌহিদি জনতা দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবসময় প্রস্তুত।
জাতিসংঘ বা অন্য কোনো শক্তি ইসলামী সমাজে আগ্রাসন চালালে আমরা চুপ থাকবো না।
প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।”
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |