তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের আশ্বাস, শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান, এমনটা জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, "এটি একটি ইতিবাচক প্রক্রিয়া, যা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে অনেক কিছু করা সম্ভব না।"
৩ ফেব্রুয়ারি, সোমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম আরও জানান, "তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। তবে জনভোগান্তি না করার জন্য শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছি।"
এছাড়া, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও পূজা পরিদর্শনে এসে বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের লাভ হবে না।"
এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন কিছু শিক্ষার্থী। সেই সঙ্গে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |