সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি কড়া সমালোচনার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলমের কাছ থেকে। শফিকুল আলম অভিযোগ করেছেন, গোলাম মাওলা রনি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মাধ্যমে মিথ্যাচার ছড়াচ্ছেন এবং জনগণকে বিভ্রান্ত করছেন।
আজ (শুক্রবার) শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে গোলাম মাওলা রনির বিরুদ্ধে এই অভিযোগ তুলে বলেন, "গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন।"
শফিকুল আলম আরও বলেন, সম্প্রতি সময় টিভির একটি টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেছেন যে, শহীদ নূর হোসেন জনতার হাতে নিহত হয়েছেন। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে।"
তিনি প্রশ্ন তোলেন, "রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?"
শফিকুল আলম অভিযোগ করেছেন, টকশোতে গোলাম মাওলা রনির মিথ্যাচারে উপস্থাপক কোনো প্রতিবাদ করেননি। তিনি বলেন, "দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি।" তার মতে, যখন মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেয়া হয়, তখন সেটি অপরাধের অংশীদার হয়ে ওঠা হয়।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |