শেখ হাসিনার শাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য: ডা. জাহেদ উর রহমানের রাজনৈতিক বিশ্লেষণ
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান সম্প্রতি এবি পার্টি আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার শাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “শেখ হাসিনার কপাল খারাপ, কারণ তিনি ডিজিটাল মিডিয়ার সময়ে ছিলেন।”
তিনি আরো বলেন, “শেখ হাসিনা যে পরিমাণ ছবি, ভিডিও রেখে গেছেন তাতে আওয়ামী লীগ কয়েকশ বছর কবরে থাকা উচিত।”
ডা. জাহেদ উর রহমান বলেন, “শুধুমাত্র ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘকাল আমাদের শাসন করেছে। ১৮ পর্যন্ত শেখ হাসিনার শাসনকে আমি ফ্যাসিবাদী শাসন বলি।”
তিনি এই মন্তব্যে আরো যোগ করেন, “কারণ ১৮ এর পরে শেখ হাসিনা মাফিয়া হয়ে উঠেছিলেন। উনি আর ন্যারেটিভের ধার ধারেন নাই। তিনি মারাত্মক ফোর্স প্রয়োগ করেছিলেন। তুমি যদি আমার বিরুদ্ধে কথা বল, তোমাকে আমি খেয়ে ফেলব, এরকম।”
ডা. জাহেদ উর রহমান শেখ হাসিনার শাসনের পরিপ্রেক্ষিতে এরশাদের সময়ের তুলনা করেন। তিনি বলেন, “একাত্তরের সাথে ২৪ কে তুলনা করে কোনো লাভ নেই। একাত্তর অনেক বড় একটা জিনিস।” তবে, তিনি আরো বলেন, “এরশাদ সময়ের ভগ্নাংশ কিছু ঘটেছিল। কিন্তু এরশাদ শেখ হাসিনার মতো এত ইতর ছিলেন না। এখন শেখ হাসিনার সঙ্গে তুলনা করলে এরশাদকে মহান মানুষ মনে হয়।”
ডা. জাহেদ উর রহমানের এসব মন্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। তিনি শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে “ফ্যাসিবাদী” এবং “মাফিয়া” হিসাবে চিহ্নিত করে স্বাধীনতা সংগ্রামের ন্যারেটিভের বাইরে চলে যাওয়ার অভিযোগ তুলেছেন। এসব মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |