মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে কানা জহির গ্রুপের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, যেখানে একাধিক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনা শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিরচর সংলগ্ন নদীতে ঘটে।
পুলিশ জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার-স্পীডবোটসহ ১১টি হাতবোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কিবরিয়া গ্রুপের হামলায় কানা জহির গ্রুপের দুই সদস্য নিহত হন। পরদিন, কানা জহির গ্রুপ প্রতিপক্ষের বাড়িতে হামলা করলে এক অন্তসত্ত্বা নারী গুলিবিদ্ধ হন।
এই ঘটনার পর শনিবার বিকালে পুলিশ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে, ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একাধিক ডাকাত গুলিবিদ্ধ হন। এরপর, ডাকাতরা টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পালিয়ে যায়, এবং পুলিশ তাদের নৌযান ও সরঞ্জাম উদ্ধার করে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম জানান, ডাকাতরা শর্টগান দিয়ে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে, তবে পুলিশ পাল্টা গুলি চালালে একাধিক ডাকাত গুলিবিদ্ধ হয়। ১১টি বোমা এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে, তবে কোনো ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, অভিযুক্ত কানা জহিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |