মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান-ইসরায়েল সংঘাতের পটভূমিতে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত ৪টি এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে ছিল একটি জ্বালানিবাহী ট্যাংকার।
গত তিন দিনে যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি সামরিক বিমান স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে পাঠিয়েছে
এর মধ্যে রয়েছে বি-২ স্পিরিট স্টিলথ বোমার বিমান—যেটি ইরানের পারমাণবিক ঘাঁটিতে গভীর হামলা চালাতে সক্ষম
বর্তমানে এই বিমান রয়েছে ভারত মহাসাগরে, ইরান থেকে মাত্র ৪,০০০ কিমি দূরে অবস্থানে
সিবিএস নিউজের এক রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যৌথ হামলা চালাতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসেনি।
বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন,
“জায়নিস্টদের সঙ্গে কোনো আপস হবে না। কোনো দয়া নয়।”
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যটি ছিল ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাব এবং ইসরায়েলের প্রতি একটি কড়া বার্তা।
বুধবার ভোরে ইরান তেল আবিবে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে
‘ফাতাহ ওয়ান’ মিসাইল ব্যবহার করে এই হামলা চালায় আইআরজিসি (ইরানের রেভলিউশনারি গার্ড)
হামলার আগে তেল আবিববাসীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল তারা
অন্যদিকে, ইসরায়েলি বাহিনী আইডিএফ পাল্টা হামলায় ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হেনেছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ও বি-২ বোমার বিমান মোতায়েন
ইরান-ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময়
পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা জোরালো
আয়াতুল্লাহ খামেনির যুদ্ধংদেহী ভাষ্য
আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও নজরদারি বাড়ছে
প্রতিবেদক:
BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট
করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |