ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার পর যুদ্ধবিরতির ঘোষণা আসার পরই শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এই যুদ্ধবিরতিকে “পাকিস্তানের ঐতিহাসিক বিজয়” হিসেবে উল্লেখ করেন।
শাহবাজ শরিফ তার ভাষণে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষভাবে তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতিতে “সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী” দেশ হিসেবে আখ্যা দেন এবং চীনকে “অত্যন্ত কাছের ও বিশ্বাসযোগ্য বন্ধু” হিসেবে উল্লেখ করেন।
“আমরা শান্তিকামী রাষ্ট্র। কোটি কোটি মানুষের বাস এই দেশে। শান্তি আমাদের নীতির অংশ,” — বলেন প্রধানমন্ত্রী।
শাহবাজ শরিফ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তারা দেশের মূলনীতি ও স্বাধীনতার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেছে।”
তিনি আরও বলেন, “যদি কেউ আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, আমরা প্রতিরোধ করতে জানি।”
তিনি বলেন, “ড্রোন দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, নিরীহ মানুষ নিহত হয়েছেন।”
যদিও ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে, তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি।
ভাষণে তিনি কাশ্মীর ইস্যু ও পানিবণ্টনসহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলোর আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন।
পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক: নতুন অধ্যায়?
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |