ভ্যাটিকান ঐতিহ্যগতভাবে কখনো কোনো মার্কিনিকে পোপ হিসেবে দেখার ধারণার বিরোধিতা করে আসছে। তবে তার পরেও শিকাগোতে জন্ম নেওয়া মধ্যপন্থী রবার্ট ফ্রান্সিস প্রেভস্টকে নতুন পোপ হিসেবে ঘোষণা করেছে ভ্যাটিকান। তিনি ২০২৩ সালে কার্ডিনাল হিসেবে নির্বাচিত হন।
রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট অগাস্টিনীয় ব্যবস্থার সাবেক প্রধান ছিলেন এবং তাকে শক্তিশালী বিশপ মনোনয়ন বিভাগের প্রধানও করা হয়। এই বিভাগটি বিশ্বব্যাপী নতুন বিশপ নির্বাচন ও নিয়ন্ত্রণ করে। তার পেরুতে মিশনারি অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ পদগুলো তাকে মার্কিন পোপের ধারণার বিরোধী কার্ডিনালদের কাছে গ্রহণযোগ্য করে তোলে।
এদিকে, পোপ ফ্রান্সিস (জর্জ মারিও বার্গোগ্লিও) ২১ এপ্রিল স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি নাম পরিবর্তন করে "ফ্রান্সিস" রাখেন এবং দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য তিনি খুবই পরিচিত ছিলেন।
পোপ ফ্রান্সিস একটি গির্জার দায়িত্ব গ্রহণ করেছিলেন যা শিশুদের যৌন নির্যাতন কেলেঙ্কারির জন্য সমালোচিত ছিল। তার দায়িত্বের সময় ভ্যাটিকানের আমলাতান্ত্রিক কোন্দলও ছিল। তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি স্পষ্ট ম্যান্ডেট নিয়ে পোপ নির্বাচিত হন।
তিনি কখনওই পূর্বসূরীদের ব্যবহৃত অ্যাপোস্টলিক প্রাসাদে বাস করেননি এবং জাঁকজমকপূর্ণ জীবন অপছন্দ করতেন। তার ধর্মীয় কর্মকাণ্ড ও দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং ছিল এবং তিনি গির্জাকে আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |