অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে আওয়ামী লীগ আগামী ১৬ই এবং ১৮ই ফেব্রুয়ারি হরতাল ঘোষণা করেছে। এই কর্মসূচি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এবং অপশাসন ও নির্যাতনের প্রতিবাদে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলটি পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি।
৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এছাড়া, ১৬ই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে, শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে ১০ই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। তবে এখন, তারা মঙ্গল হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভ এর ডাক দিয়েছে।
৫ই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সক্রিয় কর্মকাণ্ড দেখা যায়নি। দলের বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে, পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণআন্দোলনের মুখে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং সেখানেই তিনি রয়েছেন।
সুত্র বিবিসি
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |