বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা: আরব আমিরাত ও পাকিস্তান সফরে নেতৃত্বে লিটন দাস
চলতি মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে, আর সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দলে ব্যাপক পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। ইনজুরির কারণে তাসকিন আহমেদ দলে নেই।
তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
২১ মে: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু, শারজাহতে
২৫ মে: পাকিস্তান সফরে রওনা দেবে বাংলাদেশ দল
পাকিস্তানে: ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |