কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ: ইন্টার মায়ামি ২-০ গোলে হেরে সেমিফাইনালের প্রথম লেগে
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচে একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি, এবং জ্বলে উঠতে পারেননি লুইস সুয়ারেজ বা সার্জিও বুসকেটস।
শুক্রবার (২৫ এপ্রিল) বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন ব্রায়ান হোইট ও সেবাস্তিয়ান বারহাল্টার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভ্যাঙ্কুভার। ২৪তম মিনিটে পেদ্রো ভিতের ক্রসে মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট হেডে গোল করে ম্যাচের প্রথম গোলটি করেন। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় ভ্যাঙ্কুভার।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি, তবে তাদের ফরোয়ার্ডরা বারবার সুযোগ হাতছাড়া করেন। ৬৭তম মিনিটে আলবার ক্রসে গোল করার সুযোগ পেয়ে সুয়ারেজের শট প্রতিপক্ষের রক্ষণভাগ ঠেকিয়ে দেয়। এরপর ৭১ মিনিটে লিওনেল মেসির শটও প্রতিপক্ষের রক্ষণভাগকে পাশ কাটাতে ব্যর্থ হয়।
মায়ামির এই সুযোগ মিসের পর, ভ্যাঙ্কুভার ব্যবধান বাড়িয়ে নেয়। ৮৫ মিনিটে জেইডেন নেলসনের অ্যাসিস্টে গোল করেন সেবাস্তিয়ান বারহাল্টার, ফলে ম্যাচের ফলাফল ২-০ হয়ে যায়।
এখন, ইন্টার মায়ামিকে ফিরতি লেগে ভ্যাঙ্কুভারের বিরুদ্ধে ১ মে (বৃহস্পতিবার) ফিরতি লেগে জয় পেতে হবে যদি তারা ফাইনালে যেতে চায়। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |