| বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় অগ্রগতি, তৃতীয় দফার বৈঠক ওমানে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-04-2025 ইং
  • 4516968 বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় অগ্রগতি, তৃতীয় দফার বৈঠক ওমানে
ছবির ক্যাপশন: ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় অগ্রগতি, তৃতীয় দফার বৈঠক ওমানে

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় অগ্রগতি, শনিবার তৃতীয় দফার বৈঠক ওমানে

পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনার পর তৃতীয় দফার বৈঠকে সম্মত হয়েছে দুই দেশ। ইরান আলোচনার পরিবেশকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছে এবং ঘোষণা দিয়েছে, আগামী শনিবার ওমানে অনুষ্ঠিত হবে তৃতীয় দফার এই বৈঠক। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি হননি; বরং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন।

আলোচনার মূল বিষয় ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও সেটিকে ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা। পশ্চিমাদের দাবি, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে।

আলোচনা শেষে ইরানের প্রতিনিধি আব্বাস আরাগচি বলেন, “আমরা এই আলোচনাকে বাস্তব দৃষ্টিভঙ্গিতে দেখছি। আমরা আশাবাদী নই, হতাশও নই, বরং বাস্তববাদী অবস্থানে আছি।” তিনি আরও জানান, মূল আলোচনার পাশাপাশি আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই আলোচনার মাধ্যমে বহুদিন পর আবারও আলোচনার টেবিলে ফিরেছে ইরান ও যুক্তরাষ্ট্র। পরোক্ষভাবে হলেও সংলাপের মাধ্যমে একটি সমাধান খোঁজার এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যাওয়ার পর এই সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আবারও আলোচনায় ফিরেছে দুই দেশ।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency