প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। সেমিফাইনালে পরাজয়ে হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে সেই হতাশার মাঝেই দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে এক হৃদয়ছোঁয়া দৃশ্য। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ হলেও জুমার নামাজে একই কাতারে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা।
শুক্রবার এসিসি মেনস রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে দুই দলের মুসলিম ক্রিকেটার ও কর্মকর্তারা একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। কাতারের রাজধানী দোহায় দেখা যায় এই দৃশ্য। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে ধর্মীয় ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।
ক্রিকেটপ্রেমীদের অনেকে দৃশ্যটিকে খেলাধুলার ঊর্ধ্বে মানবিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সুন্দর উদাহরণ হিসেবে দেখেছেন। ম্যাচে জয়-পরাজয় থাকলেও মাঠের বাইরের এই সৌহার্দ্যই আলাদাভাবে নজর কেড়েছে সবার।
অবশ্য দিন শেষে সেমিফাইনালের ফল বাংলাদেশের পক্ষে আসেনি। বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’। আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |