| বঙ্গাব্দ

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সুস্থ মা ও নবজাতকরা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 62474 বার পঠিত
টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সুস্থ মা ও নবজাতকরা
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ সুবর্ণা।

 টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিন সন্তানের জন্ম দেন।

দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর একসঙ্গে তিন পুত্রসন্তানের বাবা হতে পেরে আনন্দে আত্মহারা হয়েছেন গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার বাসিন্দা লিটন মিয়া (৩০)।

সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে।

অস্ত্রোপচার ও চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী এবং ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন।

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। সন্তানদের আগমনে পরিবারে বইছে খুশির বন্যা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency