| বঙ্গাব্দ

আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 54885 বার পঠিত
আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, রূপগঞ্জে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। দেশ রক্ষায় ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাসিম ভুঁইয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency