স্পোর্টস ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৫ – চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে হলে আজ রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদকে পেরোতে হবে এক দুরূহ পথ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে বসায় দ্বিতীয় লেগে তাদের সামনে এখন অন্তত ৩ গোল ব্যবধানে জয় লাভ করা ছাড়া উপায় নেই।
ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাবটি।
রিয়ালের অতীত বলে, তারা কখনোই হাল ছাড়ে না। চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নজির আছে এই দলের। ২০২২ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে ৪-৩ গোলে হারের পর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে তারা উঠে যায় ফাইনালে। ২০১৬ সালে উলফসবার্গের কাছে প্রথম লেগে ২-০ গোলে হারের পর ফিরতি লেগে ৩-০ জয়ও ইতিহাসে জায়গা করে নিয়েছে।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “বার্নাব্যুর জাদু দেখানোর ক্ষমতা আছে। আমাদের দলেরও সেই সামর্থ্য আছে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়া যাবে না, এটাই মূল চাবিকাঠি।”
এমবাপ্পে খেলছেন, যদিও লা লিগায় নিষিদ্ধ ছিলেন।
কামাভিঙ্গা খেলছেন না, কার্ড সমস্যার কারণে।
শুয়ামিনি দলে ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে।
আর্সেনাল প্রথম লেগের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চায় না, তারা চায় ম্যাচটি নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যেতে। কোচ মিকেল আর্তেতা বলেন, “রিয়ালকে আমরা ভয় পাই না, বরং সম্মান করি। আমাদের সাহসী হতে হবে এবং খেলা উপভোগ করতে হবে। ঠিক প্রথম লেগের মতোই ম্যাচের রাশ আমাদের হাতে রাখতে পারলে সেমিফাইনাল নিশ্চিত করা সম্ভব।”
আজ রাতেই আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। প্রথম লেগে ইন্টার ২-১ গোলে জয় পাওয়ায় ড্র করলেই তারা উঠবে সেমিতে। বায়ার্নের জন্য জয়ের বিকল্প নেই, তবে লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়।
রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল – রাত ১টা
বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান – রাত ১টা
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |