| বঙ্গাব্দ

বগুড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ৫৫ বছরের ব্যক্তি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-11-2026 ইং
  • 43065 বার পঠিত
বগুড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ৫৫ বছরের ব্যক্তি
ছবির ক্যাপশন: বগুড়ার ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

বগুড়ার ধুনটে চিপস কিনতে যাওয়া সাত বছরের এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিলন হোসেন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় ক্ষুব্ধ জনতা তার মুদিদোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মিলন হোসেনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিলন হোসেন ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে মিলন হোসেনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। গত তিন বছর ধরে তিনি বাড়ির পাশে একটি মুদিদোকান দিয়ে গ্রামে একাই বসবাস করছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার দোকানে চিপস কিনতে যায়।

অভিযোগ অনুযায়ী, কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন। একপর্যায়ে তার হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে আসে শিশুটি।

বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন দোকানে গিয়ে মিলনকে গণধোলাই দেন। পরে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়।

এরপর বিক্ষুব্ধ জনতা তার দোকানঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় রোববার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার আসামিকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency