দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। টানা কয়েক দফা দাম কমার পর বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের স্বর্ণের দামের পার্থক্য নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে।
পাকিস্তানে স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় বেশ কম। দেশটিতে ১৮, ২১ ও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা পর্যন্ত কম।
পাকিস্তানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৪ হাজার ১০৪ টাকা। অন্যদিকে বাংলাদেশে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই দেশের দামের ব্যবধান প্রায় ৪৪ হাজার টাকা।
বাংলাদেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। পাকিস্তানে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৭ হাজার ১০২ টাকা। ফলে এ ক্ষেত্রে দুই দেশের দামের পার্থক্য প্রায় ৪২ হাজার টাকা।
অন্যদিকে, বাংলাদেশে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। পাকিস্তানে একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৬ হাজার ২০৭ টাকা। অর্থাৎ ১৮ ক্যারেটের স্বর্ণেও বাংলাদেশের তুলনায় পাকিস্তানে প্রায় ৩৬ হাজার টাকা কম দাম।
তবে দুই দেশের স্বর্ণের দামের তুলনায় একটি বিষয় বিবেচনায় রাখা জরুরি। বাংলাদেশের উল্লিখিত দাম ভ্যাটসহ স্বর্ণালংকারের বিক্রয়মূল্য, অন্যদিকে পাকিস্তানের দাম সাধারণ বাজারদর। দেশটিতে গহনা কেনার সময় ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হলে প্রকৃত দামের ব্যবধান পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
টানা ৯ দফা দাম কমানোর পর সোমবার (২৩ নভেম্বর) স্বর্ণের গহনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |