| বঙ্গাব্দ

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 306775 বার পঠিত
হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা
ছবির ক্যাপশন: হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারী মাদ্রাসায় দোয়া চাইলেন প্রতিমন্ত্রী

মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত মুসল্লি ও আলেম-ওলামার কাছে দোয়া চেয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমী, মাদ্রাসার জ্যেষ্ঠ মুফতি, মুহাদ্দিস ও সহকারী পরিচালক আল্লামা মুফতি জসীমউদ্দীন প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেক হায়াত দান করেন। তিনি মুসলিম উম্মাহর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, মহান আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়্যবা দান করেন।

হাটহাজারীতে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন ব্যক্তিত্ব, যিনি দায়িত্ব গ্রহণের পর থেকে হাটহাজারী উপজেলার ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র উপজেলা হিসেবে হাটহাজারীর ১৪১ জনকে ইসলামিক ফাউন্ডেশনে কাজ করার সুযোগ করে দিয়েছেন তিনি।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা হাটহাজারী উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৩২টি ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে এলাকার সন্তানদের কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এজন্য হাটহাজারীবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তার এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী, সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করা হবে।

এদিকে, বার্ষিক মাহফিলের পাশাপাশি দস্তারবন্দি সম্মেলন বা বিশেষ সমাবর্তনে বৃহস্পতি ও শুক্রবার মাদ্রাসাটি থেকে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ হাজার হাজার তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ পাগড়ি দেওয়া হয়।

মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ হাজারো মানুষ অংশ নেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency