| বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 206536 বার পঠিত
তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ
ছবির ক্যাপশন: তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বাকৃবি ছাত্রদলের খাবার ও সুপেয় পানি বিতরণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) ছাত্রদলের এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

এ সময় মো. আতিকুর রহমান বলেন, রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-কষ্ট উপলব্ধি করা এবং মানবিক দায়বদ্ধতা পালনের মধ্যে।

তিনি বলেন, তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতিরই একটি প্রতিফলন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। সেই মানবিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণসহ এ ধরনের মানবিক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency