| বঙ্গাব্দ

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 85344 বার পঠিত
বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য
ছবির ক্যাপশন: বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে

ব্রেক্সিটের ১০ বছর পর ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে চুক্তি যুক্তরাজ্যের

ব্রেক্সিট গণভোটের এক দশক পর সম্পর্ক নতুন করে সাজানোর পথে এগিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে শীর্ষ সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দপ্তর জানিয়েছে, আলোচনা সফল হয়েছে এবং সম্পর্ক পুনর্গঠনের চুক্তি চূড়ান্ত হয়েছে।

চুক্তির আওতায় উভয় পক্ষ তরুণদের যাতায়াত প্রকল্প, খাদ্য ও উদ্ভিদ স্বাস্থ্য চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থা যুক্ত করার সময়সীমা নিয়ে একমত হয়েছে।

বার্নহামের মতে, এসব চুক্তির ফলে ব্রিটেনের অর্থনীতিতে ০.৫ শতাংশ প্রবৃদ্ধি আসতে পারে। প্রাণী ও উদ্ভিদ পণ্যের বাণিজ্য সহজ করার চুক্তিটি দেশটির অর্থনীতিতে প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া কার্বন বাণিজ্য ব্যবস্থা যুক্ত হওয়ায় ইস্পাতের মতো পণ্যে সীমান্ত কার্বন শুল্ক থেকে ছাড় পাওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে, তরুণদের যাতায়াত প্রকল্পের আওতায় এক লাখ তরুণ-তরুণী তিন বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

তবে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক পুরোপুরি পুনর্গঠনে আরও কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত আলোচনা চলতে পারে। ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বার্নহাম সব বিকল্প খোলা রাখার কথা বললেও তা এখনই ঘটছে না বলে স্পষ্ট করেছেন।

এদিকে, চুক্তির খবর প্রকাশের পর এর সমালোচনা করেছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। তিনি বার্নহামকে ‘সরল’ আখ্যা দিয়ে ইইউর চাপে পড়ার অভিযোগ তুলেছেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency