| বঙ্গাব্দ

আইন হাতে তুলে নেবেন না, নাশকতাকারীদের পুলিশে দিন : পরিবেশমন্ত্রী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 288791 বার পঠিত
আইন হাতে তুলে নেবেন না, নাশকতাকারীদের পুলিশে দিন : পরিবেশমন্ত্রী
ছবির ক্যাপশন: , নাশকতাকারীদের পুলিশে দিন : পরিবেশমন্ত্রী

নাশকতার চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিন: পরিবেশমন্ত্রী

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটির কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের পুলিশে ধরিয়ে দিন।’

দলীয় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা সবাই শান্তির পক্ষে। কেউ আইন ভঙ্গ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞায় উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনসহ দলীয় নেতাকর্মীরা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency