একসময় তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে ১০ বিঘারও বেশি আবাদি জমি। নদী কেড়ে নিয়েছে বসতভিটাও। সমতলে এখন নিজের কোনো জমি নেই। তবু মাটির মায়া ছাড়তে পারেননি ৬০ বছর বয়সী কৃষক সেকেন্দার আলী।
জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে আবারও শুরু করেছেন চাষাবাদ। এবার পাঁচ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন তিনি। সেই খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলনের আশা দেখে পুরোনো ক্ষতির বেদনাও যেন কিছুটা ভুলতে বসেছেন এই কৃষক।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর আশা, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাওয়া যাবে।
সেকেন্দার আলীর কাছে এই ধান কেবল একটি ফসল নয়; বরং নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্ন। জমি ও বসতভিটা হারিয়েও কৃষিকাজের প্রতি ভালোবাসা তাঁকে আবারও মাঠে ফিরিয়ে এনেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |