| বঙ্গাব্দ

তিস্তা কেড়েছে জমি-বসতভিটা, চরে বর্গা জমিতে স্বপ্ন বুনছেন সেকেন্দার আলী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 189343 বার পঠিত
তিস্তা কেড়েছে জমি-বসতভিটা, চরে বর্গা জমিতে স্বপ্ন বুনছেন সেকেন্দার আলী
ছবির ক্যাপশন: তিস্তার চরে বর্গা জমিতে আমন ধানের ভালো ফলনের আশা করছেন কৃষক সেকেন্দার আলী।

একসময় তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে ১০ বিঘারও বেশি আবাদি জমি। নদী কেড়ে নিয়েছে বসতভিটাও। সমতলে এখন নিজের কোনো জমি নেই। তবু মাটির মায়া ছাড়তে পারেননি ৬০ বছর বয়সী কৃষক সেকেন্দার আলী।

জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে আবারও শুরু করেছেন চাষাবাদ। এবার পাঁচ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন তিনি। সেই খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলনের আশা দেখে পুরোনো ক্ষতির বেদনাও যেন কিছুটা ভুলতে বসেছেন এই কৃষক।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর আশা, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাওয়া যাবে।

সেকেন্দার আলীর কাছে এই ধান কেবল একটি ফসল নয়; বরং নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্ন। জমি ও বসতভিটা হারিয়েও কৃষিকাজের প্রতি ভালোবাসা তাঁকে আবারও মাঠে ফিরিয়ে এনেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency