কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। ভবন ধসে আটকা পড়েছেন অনেকে, চলছে উদ্ধারকাজ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা এবং গুপ্তচর নেটওয়ার্ক ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কসোভোর সংসদে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের আইনপ্রণেতা। দেখুন বিস্তারিত।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। ৭৯তম জন্মদিনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শেহবাজ শরিফ।
হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম ও টোল ব্যবস্থা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
সৌদি আরব ও লোহিত সাগরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও জাহাজ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একে স্বাগত জানিয়েছে সৌদি আরব।
গাজায় আগ্রাসনের জেরে সম্পর্ক ছিন্ন করার দুই বছর পর ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশন গঠন ও সম্পর্ক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে কলম্বিয়ার নতুন সরকার।
দীর্ঘ ৩১৬ বছরের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ১৮ বছর বয়সি তরুণ নাথান থমাস বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক হিসেবে গিনেস রেকর্ড গড়েছেন।
ভারতের মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কের কাছে ঘরে ঢুকে সুগনি বাই নামের এক নারীকে মাথা কামড়ে টেনে নিয়ে যায় বাঘ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরক্কো থেকে স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টাকালে সাগরে ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। উপকূল থেকে আরও ৫টি মরদেহ উদ্ধার করেছে স্প্যানিশ ফায়ার ও কোস্টগার্ড।
ভারত থেকে ইসরাইলে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।
ইসরাইলে রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জর্ডান উপত্যকায় তাপমাত্রা ৪৬.৫ ডিগ্রি ও গ্যালিলিতে ৪৫ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস।
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে মোসাদ তাদের এজেন্ট বানিয়েছিল—নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট ও এর পেছনের ভূ-রাজনৈতিক বিশ্লেষণ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় 'সোয়াত আমান জিরগা' আয়োজিত শান্তি সমাবেশে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।