| বঙ্গাব্দ

কুমিল্লায় মেয়েকে নিয়ে বিরোধে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 16-11-2026 ইং
  • 306087 বার পঠিত
কুমিল্লায় মেয়েকে নিয়ে বিরোধে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
ছবির ক্যাপশন: কুমিল্লায় মেয়েকে নিয়ে বিরোধ, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সি কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সুকিয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের চৌধুরী বস্ত্রালয়ের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

নিহত সুকিয়া বেগম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালু মিয়া ফকিরের মেয়ে। অভিযুক্ত স্বামী শরিফ মিয়া (৪৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত তাজু মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুকিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর তারা দীর্ঘদিন কুমিল্লা শহরে বসবাস করতেন। তবে শরিফ মিয়া মাদকাসক্ত হওয়ায় সুকিয়া বেগমকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর মেয়েকে নিয়ে নিজ এলাকায় চলে আসেন সুকিয়া বেগম। সেখান থেকে মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি।

অন্যদিকে, বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। নিহতের পরিবারের দাবি, মেয়েকে স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া সুকিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency