| বঙ্গাব্দ

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল ঘোষণা, আছেন সাব্বির

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 9141 বার পঠিত
সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল ঘোষণা, আছেন সাব্বির
ছবির ক্যাপশন: সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল ঘোষণা, আছেন সাব্বির

রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা, নেতৃত্বে সাইফ হাসান

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্ব দেবেন সাইফ হাসান। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমান। এ ছাড়া রয়েছেন আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।

রোববার (১৫ নভেম্বর) ঘোষিত এই দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আটজনের। অধিনায়ক সাইফ হাসানের পাশাপাশি এই তালিকায় রয়েছেন শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘এ’ দল খেলবে গ্রুপ ‘বি’-তে।

১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ দল এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল।

গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে আগামী ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দল:

সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency