| বঙ্গাব্দ

সৌদি আরবকে ধ্বংস করতে তিন দিন লাগবে: ট্রাম্প

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 64528 বার পঠিত
সৌদি আরবকে ধ্বংস করতে তিন দিন লাগবে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সৌদি আরবকে ধ্বংস করতে তিন দিন লাগবে: ট্রাম্প

সৌদি আরবকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র তিন দিন সময় লাগবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া ওই সাক্ষাৎকারে সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটিকে ধ্বংস করতে চাইলে তার মাত্র তিন দিন লাগবে। এর মধ্যে প্রথম দিনেই দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এক দিনেই সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারেন। এতে দেশটির জ্বালানি ব্যবস্থা অকার্যকর হয়ে যাবে। একইভাবে সেতু ও উৎপাদন সক্ষমতাও ধ্বংস করা সম্ভব বলে দাবি করেন তিনি।

সৌদি আরবের পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও বলেন, দেশটি তাকে আপাতত পরিস্থিতি এভাবেই চলতে দেওয়ার অনুরোধ জানিয়েছে। কারণ, দেশটি ভেঙে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এসব দেশও আরও কিছুদিন অপেক্ষা করতে চায়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব এবং বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিরাপত্তার নিশ্চয়তার জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত মার্চে ইরান যুদ্ধ চলাকালে সৌদি যুবরাজকে নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ভাবেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে এবং তাকে ট্রাম্পের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency