তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সব শ্রমিককে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একই সঙ্গে কোনো ধরনের উসকানি বা অপতৎপরতায় জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নেতাদের মতে, এ শিল্পের উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন শ্রমিকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমিক নেতারা।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ-জিঙ্কপ, গার্মেন্ট শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন গ্রীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, শ্রমিক নেতা আমিরুল হক আমীন, মীর আবুল কালাম আজাদ, রুহুল আমিন, বাচ্চু মিয়া, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, শ্রমিক নেতা মাহবুব উদ্দিন, নাজমা আক্তার, আহসান হাবিব বুলবুল, আসাদুজ্জামান আসাদ, শহিদুল্লাহ বাদল ও নাহিদুর রহমান নয়নসহ অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ। তিনি শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মজুরি বোর্ডের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, মজুরি বোর্ডের সদস্যরা যাতে কারখানার বাস্তব পরিস্থিতি ও মাঠপর্যায়ের চিত্র সঠিকভাবে বুঝতে পারেন, সে জন্য শ্রমিক, মালিক ও সরকারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
আবুল কালাম আজাদ আরও বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাস তৈরি পোশাকশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের বড় ধরনের ক্ষতি হতে পারে। এর নেতিবাচক প্রভাব শেষ
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |