| বঙ্গাব্দ

পরীমনির বাদ পড়া সেই অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 07-11-2026 ইং
  • 26974 বার পঠিত
পরীমনির বাদ পড়া সেই অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি
ছবির ক্যাপশন: দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদের মুখে ‘ফ্যাশন ভ্যান গার্ড’ থেকে বাদ পড়লেন পরীমণি

প্রতিবেদক: বুলবুল আহমেদ

চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চিত্রনায়িকা পরীমণিকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ, ক্ষোভ ও অনুরোধের পরিপ্রক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

আয়োজকদের বক্তব্য ও বিকল্প অতিথি ঘটনার বিষয়ে মিডিয়া কো-অর্ডিনেটর খালেদ সুমন জানান, “ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমণির সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার আগেই এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল। তবে ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের তীব্র প্রতিবাদ ও অনুরোধের মুখে আমরা তাঁকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পরীমণিকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাঁকে ছাড়া নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।”

তিনি আরও জানান, আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই ফ্যাশন শোর আয়োজন করা কথা রয়েছে। অনুষ্ঠানে দেশের অনেক নামী তারকা অংশ নেবেন। পরীমণির স্থলাভিষিক্ত হিসেবে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলি অনুষ্ঠানে আসতে পারেন; তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

ঘটনার পটভূমি ও সাংবাদিকদের ক্ষোভ এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উক্ত অনুষ্ঠানের একটি অফিশিয়াল পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম অঞ্চলে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা সামাজিকভাবে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

একপর্যায়ে জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা এবং চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন প্রকাশ্যে ঘোষণা দেয় যে, উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত অনুষ্ঠানটি বর্জন ও প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিকের সঙ্গে পরীমণির চরম বাগবিতণ্ডা হয়। পরীমণি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অভিযোগ করেন ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন; পক্ষান্তরে সংশ্লিষ্ট সাংবাদিক অভিযোগ করেন, ভিডিও ধারণের সময় পরীমণি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency