| বঙ্গাব্দ

চাঁদাবাজি-সন্ত্রাসে ছাড় নয়, তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো: আইজিপি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-10-2026 ইং
  • 2826 বার পঠিত
চাঁদাবাজি-সন্ত্রাসে ছাড় নয়, তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো: আইজিপি
ছবির ক্যাপশন: , তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো: আইজিপি

অপরাধীদের সুনির্দিষ্ট তালিকা করে সমন্বিত অভিযান চালানো হবে: আইজিপি

প্রতিবেদক: বুলবুল আহমেদ

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অপরাধীদের দমনে প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির জানান, প্রতিটি জেলা ও উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং পুলিশের বিশেষ শাখা (এসবি) সমন্বিতভাবে চিহ্নিত অপরাধীদের তালিকা চূড়ান্ত করবে। তিনি বলেন, সমাজে গুটি কয়েক দুষ্কৃতকারীর কারণে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সৃষ্টি হয়। এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দীর্ঘ মেয়াদে তারা যাতে সহজেই জামিন না পায়, সে বিষয়েও প্রসিকিউশন ও আদালতকে অবগত করা হবে।

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে পুলিশপ্রধান বলেন, মাদকের বিষাক্ত ছোবলে তরুণ সমাজের একাংশ ধ্বংসের মুখে পড়ছে এবং পারিবারিক সহিংসতার ঘটনা বাড়ছে। এই অভিশাপ থেকে যুবসমাজকে বাঁচাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে; সন্তানরা কোথায় যায় এবং কার সঙ্গে মেলামেশা করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency