প্রতিবেদক: বুলবুল আহমেদ
সময় যত গড়াচ্ছে, ততই ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলিয়ে পরম আরাধ্য সেই মুহূর্তটি কাছে চলে আসছে। আর্জেন্টিনার জার্সিতে সময়ের সেরা ফুটবল মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে চলেছে। আগামী ৬ অক্টোবর (বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোরে) বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তে জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিও।
বুয়েন্স আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় ও আবেগঘন করে তুলতে ইতিমধ্যে নানা বিশেষ প্রস্তুতি শুরু করেছেন আর্জেন্টিনা দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা।
মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বেনিনের বিপক্ষে ম্যাচটিতে বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবে পুরো আর্জেন্টিনা দল। শুধু তাই নয়, অধিনায়ককে বিদায়ী উপহার হিসেবে বিশেষ একটি জার্সি তৈরি করা হয়েছে, যাতে জাতীয় দলের সব সতীর্থদের স্বাক্ষর এবং মেসির উদ্দেশে তাদের ব্যক্তিগত ভালোবাসার বার্তা খোদাই করা রয়েছে।
সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে খেলোয়াড়দের জার্সিতে নিজ হাতে বার্তা লিখতে দেখা যায়। সতীর্থরা তাদের অনুভূতির কথা প্রকাশ করেছেন এভাবে—
কোচ লিওনেল স্কালোনি: “জাতীয় দলের জার্সিতে তার অসাধারণ ইতিহাসের অংশ হতে পেরেছি। এ জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”
জুলিয়ান আলভারেজ: “ছোটবেলা থেকেই তাকে আমি আদর্শ হিসেবে দেখে এসেছি।”
লিসান্দ্রো মার্তিনেজ: “তার প্রতি আমাদের অবিশ্বাস্য ভালোবাসা আছে। আর সারা জীবনই তা থাকবে।”
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো: “তার সঙ্গে খেলতে পারা আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।”
নিকো পাজ: “আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার: “এটা অনন্য কিছু। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।”
ক্রিশ্চিয়ান রোমেরো: “তিনি অসাধারণ একজন মানুষ। আমি তাকে সত্যিই ভালোবাসি।”
তবে এত আবেগঘন পরিবেশেও রসিকতা করতে ছাড়েননি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সতীর্থদের জার্সিতে লম্বা বার্তা লিখতে দেখে তিনি মজার ছলে বলে ওঠেন, “এই! তুমি কি বই লিখছ? আমরা সবাই তো লেখার সুযোগ পাইনি!”
আর্জেন্টিনা দল এই আন্তর্জাতিক উইন্ডোতে দুটি ম্যাচ খেলছে। ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটিতে মেসি বিশ্রাম নিলেও, আসল আকর্ষণ অর্থাৎ তার বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনিনের বিপক্ষে।
তারিখ: বেনিনের বিপক্ষে ম্যাচটি স্থানীয় সময় ৬ অক্টোবর রাতে এবং বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোরে অনুষ্ঠিত হবে।
ভেন্যু: বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম।
ফুটবল জাদুকরের আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অন্তিম মুহূর্তটি ঘিরে এখন পুরো আর্জেন্টিনা শিবির এবং বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তদের মধ্যে বইছে আবেগ আর ভালোবাসার জোয়ার।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |