প্রতিবেদক: বুলবুল আহমেদ
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের (Pure Gold) মূল্য হ্রাসের সার্বিক প্রভাব পড়েছে দেশের বাজারে। এর ফলে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর কথা জানানো হয় এবং সেদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। আজ রোববারও (২৭ সেপ্টেম্বর) বাজারের এই সমন্বিত মূল্যেই সোনা কেনাবেচা হচ্ছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি দাম ১ হাজার ৫ শতাধিক টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতি: এই ক্যাটাগরির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করা হয়েছে।
তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |