প্রতিবেদক: বুলবুল আহমেদ
বেকার তরুণ-তরুণীদের জন্য সুখবর দিয়ে ১২ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের এই মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে মোট ১৫টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিচে তুলে ধরা হলো:
১. হিসাবরক্ষক: পদসংখ্যা ১টি। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ৩টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৩টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. অফিস সহায়ক: পদসংখ্যা ৮টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়স: আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য)।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পদভেদে অনলাইনে আবেদন ফি ভিন্ন নির্ধারিত রয়েছে:
১ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা।
২ ও ৩ নম্বর পদের জন্য: ১১২ টাকা।
৪ নম্বর পদের জন্য: ৫৬ টাকা।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |