| বঙ্গাব্দ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিতে আবদুর রউফ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 11816 বার পঠিত
সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিতে আবদুর রউফ
ছবির ক্যাপশন: আবদুর রউফ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিতে আবদুর রউফ

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রউফের অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে। পাশাপাশি চুক্তির মেয়াদে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আবদুর রউফ সচিব পদে পদোন্নতি পান। পরদিন ২৬ ফেব্রুয়ারি তিনি সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency