| বঙ্গাব্দ

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 22683 বার পঠিত
এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত
ছবির ক্যাপশন: দেশে জ্বালানি তেলের দাম কত

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, কর, ভর্তুকি ও নিজ নিজ দেশের সরকারি নীতির কারণে এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামে বড় পার্থক্য দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবাল পেট্রোল প্রাইসেসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এশিয়ায় পেট্রোলের দাম সবচেয়ে কম তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।

সরকারি ভর্তুকির কারণে ইরানে পেট্রোলের দাম সবচেয়ে কম। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ হাজার ইরানি রিয়াল, যা মার্কিন ডলারে প্রায় ৩ সেন্ট। তবে এই মূল্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনার ক্ষেত্রে প্রযোজ্য এবং সীমা অতিক্রম করলে দাম বাড়ে।

আরেক প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে প্রতি লিটার পেট্রোলের দাম ২ দশমিক ৩৩ সৌদি রিয়াল। ডলারের হিসাবে তা প্রায় ৬২ সেন্ট।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যেও জ্বালানি তেলের দামে ভিন্নতা রয়েছে। মালয়েশিয়ায় সরকারি মূল্যনিয়ন্ত্রণ ও সহায়তার কারণে প্রতি লিটার পেট্রোলের দাম ৪ দশমিক ০২ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ৯৯ সেন্ট।

ইন্দোনেশিয়ায় প্রতি লিটার পেট্রোলের মূল্য প্রায় ৯৪ সেন্ট। দেশভেদে জ্বালানি তেলের ধরন, ভর্তুকির কাঠামো, কর ও মুদ্রার বিনিময় হার ভিন্ন হওয়ায় দামের এই পার্থক্য তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম পরিবর্তিত হলে দেশগুলোর স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ে। তবে যেসব দেশে সরকারি ভর্তুকি ও মূল্যনিয়ন্ত্রণ বেশি, সেখানে বিশ্ববাজারের পরিবর্তনের প্রভাব তুলনামূলক কম দেখা যায়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency