প্রযুক্তি ও ক্রীড়া বিশ্ব
সর্বশেষ আপডেট: ১৯ জুলাই, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো পর্দা নামতে আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় আজ রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় (স্থানীয় সময় নিউইয়র্ক) নিউজার্সির ঐতিহ্যবাহী মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। এই মেগা ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। কার হাতে উঠবে সোনালি ট্রফি—এ নিয়ে যখন চলছে চুলচেরা গাণিতিক বিশ্লেষণ, তখন এই আলোচনায় রোমাঞ্চকর মাত্রা যোগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
মাইক্রোসফটের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘কপিলট’ (Microsoft Copilot) ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে তাদের বিশদ ডেটা অ্যানালিটিক্স ও পূর্বাভাস প্রকাশ করেছে। এআই-এর এই রোমাঞ্চকর ডেটা বিশ্লেষণ অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।
কপিলটের জটিল অ্যালগরিদম ও পারফরম্যান্স ডেটা অ্যানালিসিস বলছে, ফাইনালের মূল ম্যাচে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। এমনকি ম্যাচ চলাকালীন কখন, কার পা থেকে গোল আসতে পারে, তারও একটি সম্ভাব্য চিত্র তুলে ধরেছে এই চ্যাটবট:
এআই (AI) সম্ভাব্য ম্যাচ প্রিভিউ ও টাইমলাইন:
• ২৪ মিনিট (গোল- স্পেন): স্পেনের হয়ে ম্যাচের ডেডলক ভাঙতে পারেন ১৮ বছর বয়সি বিস্ময় বালক লামিন ইয়ামাল (১-০)।
• ৫৭ মিনিট (গোল- আর্জেন্টিনা): দ্বিতীয়ার্ধে কামব্যাক করবে আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির নেওয়া নিখুঁত পেনাল্টি কিক থেকে সমতায় ফিরবে আলবিসেলেস্তেরা (১-১)।
• ৭৮ মিনিট (গোল- স্পেন): ম্যাচের অন্তিম লগ্নে স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল গোল করে স্পেনের জয় ও শিরোপা নিশ্চিত করতে পারেন (২-১)।
চমকপ্রদ তথ্য হলো, গোলদাতাদের তালিকায় ইয়ামাল বা ওইয়ারসাবাল থাকলেও, কপিলটের বিশ্লেষণে ফাইনালে ম্যাচসেরা বা ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে (Rodri)।
এআই-এর মতে, ফাইনালে গোল করার চেয়েও মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হোল্ডে রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। আর রদ্রি মাঝমাঠে খেলার গতি ও বল পজিশন নিয়ন্ত্রণ করে স্পেনের জয়ে সবচেয়ে বড় ও প্রভাববিস্তারকারী ভূমিকা রাখতে পারেন।
আজ মেগা ফাইনালের দিনজুড়ে ফুটবল বিশ্বে চলছে টানটান উত্তেজনা:
আক্রমণ বনাম রক্ষণ: আর্জেন্টিনার বিধ্বংসী আক্রমণভাগ নাকি স্পেনের গতিশীল ও নিরেট রক্ষণভাগ—কৌশলগত এই দাবার বোর্ডে আজ শেষ হাসি কে হাসবেন, তা নিয়ে চলছে আলোচনা।
মেসির গোল্ডেন বুট মিশন: কিলিয়ান এমবাপ্পের ১০ গোল টপকে মেসির গোল্ডেন বুট জিততে হলে আজ ফাইনালে হ্যাটট্রিক অথবা ২ গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট প্রয়োজন।
স্প্যানিশ কোচের কৌশল: মেসির অনূর্ধ্ব-১৮ কোপা দেল রের ম্যাচে ১৫ মিনিটে ৪ গোল দেওয়ার স্মৃতিচারণ করে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, মেসিকে ম্যান-মার্কিং করা হবে আত্মঘাতী।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |