বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় অধ্যাপক সাইদুর রহমানের নতুন সাফল্য
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান আবারও বিশ্বব্যাপী সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন। চলতি বছরে ‘এডি সায়েন্টিফিক র্যাঙ্কিং ২০২৫’-এ তিনি বিশ্বের ৩৩,৫১১ বিজ্ঞানীর মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছেন। তবে তার সবচেয়ে বড় অর্জন হলো, এশিয়ার মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন, যা তার অসাধারণ গবেষণা কর্মের পরিচয় বহন করে।
এডি সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী বিভিন্ন বিজ্ঞানী তাদের গবেষণা কাজের জন্য যে সম্মাননা অর্জন করেন, সেই অনুযায়ী সাইদুর রহমানের স্থান অত্যন্ত সম্মানজনক। তিনি সাসটেনেবল এনার্জি বিষয়ের গবেষণা ক্ষেত্রে বিশ্ববিখ্যাত এক বিজ্ঞানী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছে।
এর আগে, ২০২৪ সালে স্কলারজিপিএস অনুসারে, সানওয়ে ইউনিভার্সিটির এই অধ্যাপক সাসটেনেবল এনার্জি গবেষণার জন্য বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় প্রথম স্থান লাভ করেছিলেন। আর সেই সময় তিনি মালয়েশিয়ার অন্যান্য বিজ্ঞানীদের মধ্যেও এনার্জি গবেষণায় প্রথম স্থান অর্জন করেছিলেন। একই বছর স্ট্যানফোর্ড এলসেভিয়ার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে, মালয়েশিয়ায় এনার্জি গবেষণার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রতিফলন ঘটে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র সাইদুর রহমান বর্তমানে মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তার অসামান্য গবেষণায় অবদান রাখার জন্য তিনি ২০২৪ এবং ২০১৯ সালে সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পুরস্কারও লাভ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব অব সাইন্স থেকে জানা গেছে, সাইদুর রহমান ন্যানোফ্লুয়েড গবেষণায় বিশ্বের শীর্ষ স্থানে রয়েছেন। তার গবেষণার ফলাফল বিশ্বজুড়ে বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
সাইদুর রহমান এর এ অর্জনে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। তারা বলেন, "অধ্যাপক সাইদুর রহমান আমাদের গর্ব, বিদেশে নিজের মেধা এবং দক্ষতা দিয়ে তিনি দেশের সম্মান বৃদ্ধি করছেন।"
এটি শুধুমাত্র সাইদুর রহমানের জন্য নয়, বরং বাংলাদেশের জন্যও একটি বড় সম্মান, কারণ তার কাজ বিশ্বের শীর্ষ গবেষণার দিকে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |