ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল 'দৈনিক আজকের কণ্ঠ'-এর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। পত্রিকাটির এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগিদেরও এই মামলায় আসামি করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসাবে আসামি ও তার সহযোগিরা মিথ্যা তথ্য প্রকাশ করেছে।
অভিযোগে বলা হয়, ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে 'দৈনিক আজকের কণ্ঠ' পোর্টালটি গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শীর্ষক সম্পূর্ণ মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে।
অ্যাডভোকেট সাদিকুর রহমান উল্লেখ করেন, শুধুমাত্র ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয়ী হবার সমূহ সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই সংবাদটি প্রকাশিত হয়েছে। বাদী ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টনস্থ অফিসে বসে সংবাদটি অবলোকন করেন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ডিসেম্বর মাসে জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা কালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে বিগত ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগিরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনির মাধ্যমে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। অভিযোগপত্রে বলা হয়, এই হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে সনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে।
এই স্পর্শকাতর মুহূর্তে 'দৈনিক আজকের কণ্ঠ' মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার এজাহার ও বাদীর বক্তব্য।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া কর্তৃক প্রদত্ত তথ্য।
বিডিএস বুলবুল আহমেদ (এসইও কনসাল্ট্যান্ট ও ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট)
আরও খবর জানতে ভিজিট করুন: পালসবাংলাদেশ ওয়েবসাইটে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |