ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন: ‘নারীদের পেছনে ফেলে সামনে এগোনো যাবে না’
প্রতিবেদনকারীর নাম : বিডিএস বুলবুল আহমেদ
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না।” তিনি আরও বলেন, ইসলামের ইতিহাস সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের ওপর জোর দেওয়া উচিত।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নিবরাস ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
আ ফ ম খালিদ হোসেন বলেন, “যতদিন না আমরা নারী শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেব, ততদিন ইসলামের ইতিহাসকে সমুন্নত রাখা সম্ভব হবে না। মাদ্রাসা শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ জুলাই বিপ্লব পরবর্তী সৃষ্টি হয়েছে, তা হাতছাড়া করলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।”
তিনি তার বক্তব্যে আরও বলেন, “এখন সময় এসেছে মতাদর্শিক ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার।”
এছাড়া, আগামী জাতীয় নির্বাচনে একটি ভালো সরকার প্রতিষ্ঠা হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে এবং তা নিশ্চিতভাবে দেশের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।”
সুত্র
“আ ফ ম খালিদ হোসেনের বক্তব্য” — যুগান্তর।
“মাদ্রাসা শিক্ষা এবং নারী শিক্ষার প্রসার” — ডেইলি স্টার।
“হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫: পুরস্কৃত ১০০ হাফেজ” — সমকাল।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |