আব্দুল কাদেরের তীব্র সমালোচনা: ‘আপসহীন’ নেতাদের দ্বৈতনীতি ও আসন ভাগাভাগির কৌশল
প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
গণতান্ত্রিক ছাত্র সংসদের (ডিএসএস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বিএনপির একটি গুরুত্বপূর্ণ নেতা ও তার দলের আসন ভাগাভাগির কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে মন্তব্য করেন যে, "একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়েন, দিনভর বিএনপিরে নিয়ে বেফাঁস মন্তব্য করেন; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দেন!"
তিনি আরো বলেন, “মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম গত ১৫ দিনে ২০টা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের বাসায় ৩ বার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধরনা দিয়েছেন এখন পর্যন্ত ১ বার।”
আব্দুল কাদের অভিযোগ করেন, “আসন সমঝোতায় ব্যাটার ন্যাগোসিয়েশানের কৌশল হিসেবে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ-অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল! পুরোনো রাজনৈতিক দলগুলা তরুণদের কাছে আসবে, তরুণরা থাকবে ড্রাইভিং সিটে। কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য!”
তিনি আরো যোগ করেন, “আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালি-গালাজ করে বেড়ান; বাসায় গিয়ে বসে থাকেন; তবুও আসন মিলে না! হা হা হা...”
এছাড়া, আব্দুল কাদের দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে মন্তব্য করেন, “বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে; অন্যদিকে মাইনাস করে। গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। মনোভাব এমন যে, নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই। কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যেই ২০ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে।”
আব্দুল কাদেরের এই মন্তব্য দলীয় অভ্যন্তরীণ অস্থিরতা ও আসন ভাগাভাগির চরম বিশৃঙ্খলার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে। তিনি যে অভিযোগ তুলেছেন, তা দলের নেতৃত্বের প্রতি তার ক্ষোভ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির গভীর সংকটকে তুলে ধরে। বিশেষত, দলের অন্দরমহলে ক্ষমতার বিভাজন ও মাইনাস রাজনীতি সম্পর্কে তার খোলামেলা বক্তব্য দলের ভবিষ্যৎ অবস্থান এবং নেতা–নেত্রীদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে।
“শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি”. প্রথম আলো
“আব্দুল কাদেরের প্রকাশ্যে তীব্র সমালোচনা, দলীয় বিভাজন নিয়ে বক্তব্য”. যুগান্তর
“বিএনপির নেতাদের আসন ভাগাভাগি ও রাজনৈতিক কৌশল নিয়ে আব্দুল কাদেরের তীব্র ভাষায় মন্তব্য”. বিডি নিউজ ২৪
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |